ইমাম আল জাহাবী
যায়েদ ইবনে সাবিত ওহী লেখক ছিলেন এবং মুয়াবিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরবদের কাছে প্রেরিত পত্রসমূহ লিখতেন
ونقل المفضل الغلابي عن أبي الحسن الكوفي قال كان زيد بن ثابت كاتب الوحي وكان معاوية كاتبا فيما بين النبي صلى الله عليه وسلم وبين العرب .
সুন্নি সূত্রঃ সিয়ার আলাম আন নুবালা খণ্ড ৩ পৃষ্ঠা ১২২ ১২৩
ইবনে হাজার আল আসকালানি
জায়েদ ইবনে সাবিত ওহী লেখক ছিলেন এবং মুয়াবিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরবদের কাছে পত্রসমূহ লিখতেন
সুন্নি সূত্র আল ইসাবাহ ফি তমিজ আস সাহাবাহ খণ্ড ৬ পৃষ্ঠা ১২১
ইবনে তাইমিয়া
এবং আলীর জন্য তার গুণাবলী সহীহাইন ও অন্যান্য কিতাবে প্রতিষ্ঠিত কিন্তু মুয়াবিয়ার জন্য কোনো সহীহ হাদিসে বর্ণিত সুনির্দিষ্ট কোনো গুণাবলী নেই
সুন্নি সূত্র মিনহাজ আস সুন্নাহ খণ্ড ৭ পৃষ্ঠা ৪০
ইবনে তাইমিয়া
একদল লোক মুয়াবিয়ার গুণাবলী সম্পর্কে বানোয়াট বর্ণনা তৈরি করেছে এবং তারা এই বিষয়ে মুয়াবিয়ার গুণাবলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছে যার সবগুলোই মিথ্যা
সুন্নি সূত্র মিনহাজ আস সুন্নাহ খণ্ড ৪ পৃষ্ঠা ৪০০
ইমাম জাহাবী
ইসহাক ইবনে রাহওয়ায়াহ বলেছেন মুয়াবিয়ার গুণাবলী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহীহ হাদিস নেই
সুন্নি সূত্র সিয়ার আলাম আন নুবালা খণ্ড ৩ পৃষ্ঠা ১৩২
ইবনে হাজার আল আসকালানি
বুখারী মুয়াবিয়ার জীবনী অধ্যায়ে জিকর মুয়াবিয়া বা মুয়াবিয়ার উল্লেখ নামক একটি পরিচ্ছেদ লিখেছেন এবং তিনি প্রশংসা বা গুণাবলী লেখেননি কারণ এই হাদিস থেকে গুণাবলী আহরণ করা যায় না ইবনে আবি আসিম তার গুণাবলী সম্পর্কে একটি বই লিখেছেন এবং উমর গুলাম থালাব ও আবু বকর আল নাক্কাসও তাই করেছেন কিন্তু ইবনে জাওজি তার মাওদুয়াত গ্রন্থে এমন কিছু বর্ণনা লিপিবদ্ধ করেছেন যা পূর্ববর্তী আলেমগণ তাদের বইয়ে লিপিবদ্ধ করেছিলেন এবং তারপর তিনি ইসহাক ইবনে রাহওয়ায়াহ থেকে উদ্ধৃত করেছেন যে তিনি বলেছেন মুয়াবিয়ার প্রশংসায় সহীহ কিছুই নেই এবং এটাই সেই কারণ যা বুখারীকে ফজিলত শব্দটি ব্যবহার করা থেকে বিরত রেখেছে
সুন্নি সূত্র ফাতহুল বারী খণ্ড ৭ পৃষ্ঠা ১০৪
মুহাম্মদ বিন আলী বিন শাওকানী
ইবনে হিব্বান মন্তব্য করেছেন যে মুয়াবিয়ার প্রশংসায় সমস্ত হাদিস বানোয়াট
সুন্নি সূত্র ফাওয়াইদ আল মাজমুয়া পৃষ্ঠা ১৪৭
ইমাম জালালুদ্দিন সুয়ুতী
আল হাকিম বলেছেন আমি আবা আল আব্বাস মুহাম্মদ বিন ইয়াকুব বিন ইউসুফকে বলতে শুনেছি আমি আমার পিতাকে বলতে শুনেছি আমি ইসহাক বিন ইব্রাহিম আল হানজালিকে বলতে শুনেছি মুয়াবিয়ার গুণাবলী সম্পর্কে কোনো সহীহ বর্ণনা নেই
সুন্নি সূত্রসমূহ
১ আল লাআলি আল মাসনুয়াহ খণ্ড ১ পৃষ্ঠা ৪২৪
২ আল মাওদুয়াত খণ্ড ২ পৃষ্ঠা ২৪
চলবে…….


