Press "Enter" to skip to content

সাহাবী কর্তৃক রাসূলুল্লাহ ﷺ এর হাদিস পোড়ানোর কালো ইতিহাস!

প্রিয় পাঠকবৃন্দ, কিছু সাহাবীদের এক বিস্ময়কর ঘটনা যা পড়ার পর যখন আমরা কুরআন الكريم পড়ি তখন ঐ সাহাবীদের এই কাজের কুরআনে সরাসরি নাকচ দেখতে পাই।

সুরা আলে-ইমরান থেকে দুইটি আয়াত:

قُلْ اِنْ كُنْتُـمْ تُحِبُّوْنَ اللّـٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّـٰهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُـوْبَكُمْ ۗ وَاللّـٰهُ غَفُوْرٌ رَّحِـيْـمٌ

বলুন: যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর, আল্লাহও তোমাদের ভালোবাসবে এবং তোমাদের গুনাহ ক্ষমা করবে, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

قُلْ اَطِيْعُوا اللّـٰهَ وَالرَّسُوْلَ ۖ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّـٰهَ لَا يُحِبُّ الْكَافِـرِيْنَ

বলুন: আল্লাহ এবং রাসূলের আনুগত্য কর। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না।

টীকা: এই দুই আয়াতে রাসূলুল্লাহ ﷺ-এর আনুগত্য করার ওপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ রাসূল ﷺ-এর আদেশ মানতে হবে। কিন্তু তিনি হয়তো এই আয়াত জানতেন না অথবা তিনি অভ্যস্ত ছিলেন কুরআনের বিপরীতে কাজ করতে!

দলিল দেখুন:

আল্লামা শামসুদ্দীন যাহাবী তাঁর তাযকিরাতুল হুফ্ফাজ গ্রন্থে লিখেছেন:

“রাসূলুল্লাহ ﷺ-এর ওফাতের (শাহাদাত) পর একজন সাহাবী লোকদের একত্র করলেন এবং বললেন: ‘তোমরা রাসূলুল্লাহ ﷺ থেকে হাদিস বর্ণনা করছো, তাতে তোমরা একে অপরের সাথে মতবিরোধ করো। তোমাদের পর লোকেরা আরও বেশি মতবিরোধ করবে। সুতরাং তোমরা রাসূলুল্লাহ ﷺ থেকে কিছু বর্ণনা করো না। আর যদি কেউ তোমাদের কাছে কিছু জানতে চায় তবে বল: আমাদের এবং তোমাদের মধ্যে আল্লাহর কিতাব রয়েছে। আল্লাহ যা হালাল করেছেন তাকে হালাল মনে করো আর যা হারাম করেছেন তাকে হারাম মনে করো।’”

তাযকিরাতুল হুফ্ফাজ, খণ্ড ১, পৃষ্ঠা ২, دار الكتب العلمية

ড. সুবহী সালিহ তাঁর উলূমুল হাদিস গ্রন্থে নিশ্চিতভাবে লিখেছেন:

“ঐ সাহাবী নবীর হাদিসসমূহ একটি কিতাবে একত্র করলেন, যার সংখ্যা ছিল প্রায় ৫০০। এরপর তিনি আগুন আনালেন এবং সেগুলো জ্বালিয়ে ফেললেন।”

উলূমুল হাদিস ও মুসতালাহু, ড. সুবহী সালিহ, পৃ. ৩০

শামসুদ্দীন যাহাবী আরও লেখেন:

“সেই সাহাবী লোকদেরকে বললেন যার যার কাছে হাদিস আছে তা আমার কাছে নিয়ে আসো। তারা নিয়ে এলো। তারপর তিনি আদেশ দিলেন সব পুড়িয়ে ফেলতে।”

সিয়ারু আ’লামিন নুবালা, সীরাতু নাবাবিয়া, সীরাতু খুলাফায়ে রাশিদীন, খণ্ড ৫, পৃ. ৫৯

আরেক স্থানে শামসুদ্দীন যাহাবী উম্মুল মুমিনিন (রা.) -এর বর্ণনা উল্লেখ করেছেন:

তিনি বলেন: “আমার বাবা রাসূলুল্লাহ ﷺ থেকে পাঁচশত হাদিস সংগ্রহ করেছিলেন। এক রাত তিনি বিছানায় খুব অস্থিরভাবে এপাশ-ওপাশ করতে লাগলেন। আমি উদ্বিগ্ন হয়ে বললাম: আপনার কি শরীর খারাপ নাকি কোনো খারাপ সংবাদ পেলেন? পরের দিন সকালে তিনি বললেন: ‘বেটি! তোমার কাছে যে হাদিসগুলো আছে সেগুলো নিয়ে এসো।’ আমি নিয়ে এলাম। এরপর তিনি আগুন আনালেন এবং সবগুলো পুড়িয়ে ফেললেন।”

তাযকিরাতুল হুফ্ফাজ, খণ্ড ১, পৃ. ৫

নোট: আমি এ বিষয়ে কোনো ব্যক্তিগত রায় দিচ্ছি না এবং আহলুস সুন্নাহর কাছে কোনো রায় দেওয়ার অনুরোধও করছি না। আমরা রায় নেবো সেই খলিফার কাছ থেকে যাকে আহলুসসুন্নাহ নিজেরাই মানেন।

অপর একজন সাহাবীর সাক্ষ্য:

যিনি শুধু কুরআনকে যথেষ্ট মনে করে হাদিস অস্বীকার করে তার ব্যাপারে উমর -এর বক্তব্য দেখুন—

সাঈদ ইবনে মনসুর, ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণনা করেছেন:

তারা হাদিস নিয়ে আলোচনা করছিলেন। তখন এক ব্যক্তি বলল: “হাদিস ছেড়ে দাও এবং আমাদের জন্য কুরআন নিয়ে আসো।” তখন তিনি বললেন:

“তুমি বোকা! কুরআনে কি তুমি নামাজের বিস্তারিত ব্যাখ্যা পাবে? কুরআনে কি তুমি রোজার বিস্তারিত ব্যাখ্যা পাবে? কুরআন তো কেবল হুকুম দেয় এবং সুন্নাহ তার ব্যাখ্যা প্রদান করে।”

মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ বিল সুন্নাহ, পৃ. ৪২